২১/০২/২০২৬, ১৬:৩৯ অপরাহ্ণ
33.3 C
Dhaka
২১/০২/২০২৬, ১৬:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর অবশেষে বাসায় ফিরেছেন। রাজধানীর একটি হাসপাতালে তার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণের পর বৃহস্পতিবার চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন।

বিজ্ঞাপন


নির্মাতা সকাল আহমেদ সংবাদমাধ্যমকে জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তানিয়া বর্তমানে নিজের বাসাতেই বিশ্রামে আছেন।

এর আগে, ১৪ ফেব্রুয়ারি তানিয়া হঠাৎ অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় জানান। হাসপাতালের বিছানায় বসা একটি ছবি শেয়ার করে তিনি জানান, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে এবং ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সুস্থতার জন্য দোয়াও চেয়েছিলেন

অস্ত্রোপচার শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি?
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অভিনেত্রীর এখন সম্পূর্ণ বিশ্রাম ও নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তানিয়া নিজেই শুটিং বা কাজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করবেন। আপাতত তার সঙ্গে কোনো কাজ বা শুটিং সংক্রান্ত যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে।

পড়ুন:জন্মদিন মানেই জীবন থেকে একটি বছর কমে যাওয়া : রাশেদ সীমান্ত

দেখুন:দাম কমাতে চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহারের সময় বাড়ছে |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন