২১/০২/২০২৬, ১৭:৪৮ অপরাহ্ণ
31.5 C
Dhaka
২১/০২/২০২৬, ১৭:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে ২ টাকায় মিলছে ইফতার

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাসব্যাপী মাত্র ২ টাকায় ইফতার প্যাকেজ বিক্রির কর্মসূচি শুরু করেছে ‘চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবার’ নামের একটি সংগঠন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ব্যস্ততম বিশ্বরোড মোড় এলাকায় শাহ নেয়ামতুল্লাহ কলেজের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

রাজশাহী-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের পাশের এই স্থানে ইফতার করতে বাড়ি ফেরার পথে কিংবা বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষ নামমাত্র মূল্যে ইফতার সংগ্রহ করছেন। প্যাকেজে রয়েছে পেয়াঁজু, কলা, খেজুর, বেগুনি, মুড়ি, ছোলা ও জিলাপি।

আয়োজকরা জানান, সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে বিব্রত না হন, সেজন্য ইফতার সামগ্রীর প্রতীকী মূল্য হিসেবে ২ টাকা নেওয়া হচ্ছে। ২ রমজান থেকে চালু হওয়া এ কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এখান থেকে ইফতার সংগ্রহ করছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সচিব জহিরুল ইসলাম বুলু বিশ্বাস, বিএনপি নেতা আব্দুর কাদের, সাবেক ছাত্রদল নেতা মিম ফজলে আজিমসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পড়ুন- ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

দেখুন- নওগাঁয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন