২১/০২/২০২৬, ১৮:৪৯ অপরাহ্ণ
31.5 C
Dhaka
২১/০২/২০২৬, ১৮:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজার পিকআপ-সিএনজি দুর্ঘটনায় নিহত ৩

মৌলভীবাজারের ভৈরববাজার এলাকায় পিকআপ-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা গেছেন তিনজন। এ ঘটনায় আহত হন আর দুজন।

বিজ্ঞাপন


শুক্রবার দিবাগত রাত দেড়টায় ভৈরববাজার এলাকায় মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল গামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের এই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক আর একজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন সিএনজি চালিত অটোরিকশার চালক আলিনূর। তার বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে। যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া। তাদের বাড়ি মৌলভীবাজার শহরের দরগা মহল্লায়।


মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার স্থান থেকে নিহতদের লাশ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে মৃতদেহ তিনটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পড়ুন- খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন