২১/০২/২০২৬, ২১:১৪ অপরাহ্ণ
25.7 C
Dhaka
২১/০২/২০২৬, ২১:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হাসিনাকে ফেরানোর স্লোগানে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে দুই আ’লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা পৌর শহীদ মিনারে ভাষা দিবসে হাসিনাকে দেশে ফেরানোর স্লোগান দিয়ে ফুল দেওয়ার সময় দুই আ’লীগ নেতাকে গ্রেফতার করছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে পৌর পার্ক থেকে তাদের আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের সমেজ উদ্দিনের ছেলে ইমারুল ইসলাম সাবিন(৬৪)। তিনি গাইবান্ধা জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা (নিষিদ্ধ) আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জেলা আ’লীগের সদস্য শাহিন চকোদার (৪৮)। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার রমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শক্রবার রাত ১২ টা এক মিনিটের পর থেকে শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সকল স্তরের মানুষ। আজ শনিবার বিকালে তিনটার দিকে ইমারুল ইসলাম সাবিন কয়েকজনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে পতিত স্বৈরাচার হাসিনা সরকারকে ফিরে আনাসহ বিভিন্ন ধরনের শ্লোগান দেন। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের মধ্য থেকে দুইজনকে গ্রেফতার করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত দুই আ’লীগ নেতাকে ২৪শের গণঅভ্যুত্থানের সময় জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন- ১৮ মাস পর শিবচরে আ.লীগ কার্যালয়ের খুললো তালা

দেখুন- সাক্ষ্য দেওয়া কে কেন্দ্র করে ইমামকে মা-র-ধ-রে-র অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন