২১/০২/২০২৬, ২৩:৪৮ অপরাহ্ণ
23.9 C
Dhaka
২১/০২/২০২৬, ২৩:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্বেচ্ছা সেবায় ব্রত আমরা জোঁনাকি দলের ইফতার মাহফিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা জোঁনাকির দলের আয়োজনে আন্তর্জাতিক মাত্ভাষা দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনের সদস্য ও গুণিজনদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারী শনিবার বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি গ্রামের বাড়ি পার্ক মিলনায়তনে এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালূম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিকদার, সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, রূপগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রিয়, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা টেক্সেস বারের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রনি ভূঁইয়া, দাউদপু ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া,ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির,সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল, পূর্বাচল মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ইউনেস্কো ক্লাব অব রূপগঞ্জের সভাপতি ডাক্তার মোন্তাসির আহমেদ, গ্রামের বাড়ি পার্কের পরিচালক মাহফুজুর রহমান জামান ভুঁইয়া প্রমূখ।

ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা জোঁনাকির দলের সদস্যরা রূপগঞ্জের বিভিন্ন সড়ক ও বিদ্যালয়ের পাশের জমিতে বৃক্ষরোপণ, বিনামূল্যে রক্তদান, দুস্থদের সেবা,সমাজসেবা ও মানবিক সহায়তা করে প্রশংসা কুড়িয়েছেন। এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : আক্কেলপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি ফুল দিয়েও শ্রদ্ধা জানালোনা কেউ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন