১১/০২/২০২৬, ১৮:০৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৮:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

এইচএসসি পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সেরা ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ জন এইচএসসি পরীক্ষায় ইংরেজী ভার্সনে অংশগ্রহন করে ৪৬ জনই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

বিজ্ঞাপন

এমন ফলাফল অর্জন করার পর আজ মঙ্গলবার ক্যাডেট কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং ব্যাপক আনন্দ লক্ষ্য করা যায়।

মির্জাপুর ক্যাডেট কলেজের এ্যাডজুট্যান্টসহ শিক্ষকরা বলেন, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি অনন্য ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাডেট কলেজের পরিচালনা পরিষদ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং ক্যাডেটদের অক্লান্ত শ্রমের ফলেই প্রতি বছর জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে মির্জাপুর ক্যাডেট কলেজ সারা দেশের শিক্ষা প্রতিষ্টানগুলোরে মধ্যে মেধা তালিকায় স্থান দখল করে আসছে। এ বছরও এইচএসসি পরীক্ষায় ফলাফল সন্তোষজনক হয়েছে।

এ ব্যাপারে ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধরী বলেন, জ্ঞানই শক্তি, বিদ্যাই বল এই শ্লোগানে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত। বিগত দিনেও সকলের সার্বিক সহযোগিতায় ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে মির্জাপুর ক্যাডেট কলেজের সুনাম যেন দেশে ও বিদেশে ছড়িয়ে পরে সে জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন