পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬ নং পূর্ব ষোলশহর এলাকায় ডোর টু ডোর ইফতার উপহার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে রোকেয়া ফাউন্ডেশন। ব্যতিক্রমধর্মী এ উদ্যোগের আওতায় এবার এক হাজারেরও অধিক গরিব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
এ কর্মসূচি পরিচালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং সাংসদ এরশাদ উল্লাহ-এর সার্বিক তত্ত্বাবধানে। আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রতি বছরই বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ফাউন্ডেশনটি।
রোকেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুব সংগঠক হুমায়ুন রশিদ চৌধুরী বলেন, অনেক অসহায় পরিবার রমজানে ইফতার সামগ্রী সংগ্রহে কষ্টের মুখোমুখি হন। তাদের কথা বিবেচনা করে এবার ঘরে ঘরে গিয়ে ইফতার উপহার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে উপকারভোগীরা সম্মান বজায় রেখেই সহায়তা গ্রহণ করতে পারবেন।
তিনি আরও জানান, ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, খেজুর, ছোলা, তেলসহ বিভিন্ন দ্রব্য। রমজানের শিক্ষা অনুযায়ী সহমর্মিতা ও মানবসেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
পড়ুন- মেহেরপুরে হেরোইনসহ আটক-১


