২২/০২/২০২৬, ২১:৩৩ অপরাহ্ণ
24.4 C
Dhaka
২২/০২/২০২৬, ২১:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাগেরহাটে মাদক ও হত্যা মামলার আসামির হাত-পা বিচ্ছিন্ন করে চোখ উপড়ে দিলো দুর্বৃত্তরা

বাগেরহাটের কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে মোঃ রহমত শেখ (২৮) নামে এক যুবককে কুপিয়ে দুই হাত ও এক পা বিচ্ছিন্নসহ দুই চোখ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে সার্জারি ইউনিটে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে তথ্য পাওয়া যায়।


আহত যুবক বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের মাওলানা আব্দুল মতিয়ার রহমান শেখের ছেলে। তার স্বজনেরা জানান, আজ ২২ ফেব্রুয়ারি রবিবার আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটে গ্রামের কবির খানের কলা ও সুপারি বাগানের ভিতরে এ ঘটনা ঘটে। তারা আরো জানান, একই গ্রামের মোঃ ইসরাফিল (২৫) ও ইয়াসিন (২৩), উভয়ের পিতা একরাম আলী, এবং মোঃ ইব্রাহিম (২২), পিতা হাতেম আলীসহ আরও ৭-৮ জন মিলে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে রহমত শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া রহমত শেখের দুটি চোখ উপড়ে দেয়।


তার বিরুদ্ধে হত্যা, মাদক ও চুরিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামা শফিকুল ইসলাম জানান, আহত রহমত শেখের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার গ্রামের এক ব্যক্তির বাড়িতে হামলা করতে যাওয়ার পথে নিজেই হামলার শিকার হন। তবে এ ঘটনায় জড়িত আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

পড়ুন- নাবালিকাকে ধর্ষণ: গৌরীপুরের মাসুদ নেত্রকোনায় গ্রেফতার

দেখুন- দিনাজপুরে জমি সংক্রান্ত ঝামেলার জের ধরে বাবা-ছেলের ওপর হা/ম/লার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন