জয়পুরহাটে সীমান্তে বডিফিটিংয়ে ভারতীয় ফেন্সিডিল বহনকালে রতন চন্দ্র (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে সদর উপজেলার অবদা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রতন চন্দ্র জেলার পাঁচবিবি উপজেলার চড়া কেশবপুর গ্রামের বুদা চন্দ্র ছেলে বলে জানাগেছে।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, আটক রতন চন্দ্র দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলেন। পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিল নিয়ে বাইসাইকেল যোগে এক মাদক কারবারি জয়পুরহাট শহরে দিকে আসছে এমন খবর পেয়ে অবদা এলাকায় দেহ তল্লাশি করে অভিনব কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় ১০ বোতল ফেনসিডিল জব্দসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পড়ুন:ফুল নয়, গাছের চারা দিয়ে সংবর্ধনা গাজীপুর–২ আসনের সাংসদ রনিকে
দেখুন:বানিয়ে ফেললো ইরান, শুধু ঘোষণার অপেক্ষা!
ইমি/


