২৩/০২/২০২৬, ১৫:০৩ অপরাহ্ণ
32.8 C
Dhaka
২৩/০২/২০২৬, ১৫:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তাজুল ইসলামকে বাদ দিয়ে নতুন চিফ প্রসিকিউটর পদে আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর প্রসিকিউশন টিমে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী আমিনুল ইসলামকে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর থেকেই ট্রাইব্যুনালে সম্ভাব্য রদবদল নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে এ নিয়োগ দেওয়া হলো।

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন দুর্নীতির মামলায় আইনজীবী হিসেবে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন