“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”, এই প্রতিপাদ্য নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীতে সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ২৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রিয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান, জেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ সহ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এখানে মুরগির ডিম প্রতি পিছ ৮ টাকা এবং প্রতি লিটার গরুর দুধ ৭৫ টাকা করে বিক্রি করা হয়।ক্রেতারা যার যার প্রয়োজন মতো পণ্য ক্রয় করতে পারবে।
আজ ২৩ ফেব্রুয়ারী থেকে পুরো রমজান জুরে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পড়ুন- তাজুল ইসলামকে বাদ দিয়ে নতুন চিফ প্রসিকিউটর পদে আমিনুল ইসলাম
দেখুন- সীতাকুণ্ডে বেড়েছে বাণিজ্যিকভাবে পুদিনা চাষ, লাভে কৃষকরা


