আবেগঘন পরিবেশে ফুলসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায় নিলেন পুলিশ কনস্টেবল শামছুল আলম। এমন আয়োজন করেন ওসি মনসুর আহম্মদ। ময়মনসিংহের ত্রিশাল থানায় কর্মরত কনস্টেবল শামসুল আলম দীর্ঘ কর্মজীবনের সফল পরিসমাপ্তি ঘটিয়ে অবসরজনিত (পিআরএল) গেলে রোববার বিকেলে বিদায়ী সংবর্ধনার আয়োজন করে ত্রিশাল থানা পুলিশ।
থানা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ।
ওসি মনসুর আহাম্মদ বিদায়ী কনস্টেবল শামসুল আলমের দীর্ঘ কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
ওসি আরও বলেন শামছুল আলমের দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা শৃ’ঙ্খ’লা, কর্ম দক্ষতা পুলিশ বাহিনীর প্রেরণা হয়ে থাকবে। তিনি পুলিশ বাহিনীর নিবেদিত প্রাণ হিসেবে নিজেকে দক্ষতার সাথে প্রমাণ করেছেন।
পুলিশ কনস্টেবল শামছুল আলম জানান ওসি স্যারসহ সহকর্মীদের এমন আন্তরিকতা ভালোবাসায় সিক্ত হয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছি। তিনি বলেন আমার কর্মময় জীবনে ওসি স্যারসহ থানার সকল সহকর্মীর সহযোগীতা পেয়েছি ।এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদেশ সংবর্ধনায় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন ত্রিশাল থানা ওসি তদন্ত শেখ গোলাম মোস্তফা রুবেল, থানার সেকেন্ড অফিসার পলাশ সহ অন্যান্য কর্মকর্তা কনস্টেবল বৃন্দ।
সংবর্ধনা শেষে বিদায়ী এই পুলিশ সদস্যকে ফুলে সজ্জিত একটি গাড়িতে করে রাজকীয় সম্মাননায় নিজ বাড়ি ভালুকায় পৌঁছে দেন ত্রিশাল থানা পুলিশ।
পড়ুন : শেখ হাসিনা ফেরার গুঞ্জন : বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার


