২৪/০২/২০২৬, ০:৩১ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৪/০২/২০২৬, ০:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অফিসে আসা-যাওয়ায় অনিয়ম করলেই শাস্তি

অফিসে উপস্থিতির ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হলে বা সময়ের আগে বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করলে কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির মুখে পড়তে হবে।

সোমবার ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী বিনা অনুমতিতে অনুপস্থিতি, অফিস ত্যাগ এবং দেরি করে উপস্থিতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।

অফিস আদেশে বলা হয়, সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। রমজান মাসে বেলা সাড়ে তিনটার আগে এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল পাঁচটার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে।

দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের (যুগ্ম সচিব বা সলিসিটর) অনুমতি নিতে হবে। একই সঙ্গে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী নির্ধারিত অফিস ত্যাগের রেজিস্ট্রারে এন্ট্রি ও ডিজিটাল হাজিরা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, এসব নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ফ্যামেলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন