২৪/০২/২০২৬, ১৪:৫১ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৪:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা

রাজধানীতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের পিটুনির ঘটনা ঘটেছে। এ সময় তোফায়েল আহমেদ (২৫) নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই সাংবাদিককে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালে আহত সাংবাদিক তোফায়েল জানান, তিনি বাংলা নিউজের মাল্টিমিডিয়াতে কাজ করেন। সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলছিল। সেখানে তিনিসহ আরও কয়েকজন সাংবাদিক ভিডিও করছিলেন। ভিডিও করতে গেলে পুলিশ সদস্যরা তাকে নিষেধ করেন। পরে আবার ভিডিও করতে গেলে পুলিশের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য তাকে পিটিয়ে আহত করে। পরে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইভ চলাকালীন কোনো উসকানি ছাড়াই একদল পুলিশ সদস্য এসে তোফায়েলকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে পুলিশ। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করা হয় এবং একের পর এক লাঠির আঘাত করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মারধরে আহত হয়ে এক সাংবাদিক হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছ।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিব ওএসডি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন