গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনাব মোঃইসমাইল হোসেন। দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার ফলে তিনি ইতিমধ্যেই জনগণের একজন প্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্ম পর্যন্ত সবাই একবাক্যে বলছেন মোঃ ইসমাইল হোসেন আমাদের সুখ-দুঃখের সঙ্গী। যে কোন বিপদে আমরা তাকে পাশে পেয়েছি।
“তিনি ক্ষমতায় না গিয়েও মানুষের সেবা করে আসছেন, তাই আমরা বিশ্বাস করি নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন।”
“তরুণদের জন্য কর্মসংস্থানের পরিকল্পনা, রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে পরিবর্তন—এসব প্রতিশ্রুতি তিনি আন্তরিকতার সাথে দিয়ে যাচ্ছেন।”
এলাকার প্রবীণ ব্যক্তিরা মনে করেন, মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি সুন্দর, সুশৃঙ্খল ও আধুনিক ওয়ার্ড গড়ে উঠবে। তারা বলেন, “আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পরিবেশ এবং যুবসমাজের জন্য আলোর পথ তৈরি করতে হলে মোঃ ইসমাইল হোসেনের মতো প্রার্থীকেই প্রয়োজন।”
এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থীরা মোঃ ইসমাইল হোসেনের পক্ষে উচ্ছ্বসিত সমর্থন প্রকাশ করেছেন। তাদের ভাষায়, “তিনি সবার সাথে সমান আচরণ করেন। ধনী-গরিব ভেদাভেদ না করে মানুষের সমস্যা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার।”
কাউন্সিলর প্রার্থী মোঃ ইসমাইল হোসেনের প্রতিশ্রুতি ও বক্তব্য:
“জনগণই আমার শক্তি, জনগণই আমার ভরসা। আমি রাজনীতি করি সেবা করার জন্য, ক্ষমতা ভোগ করার জন্য নয়। ০৮নং ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নত মডেল ওয়ার্ডে রূপান্তর করা আমার প্রধান লক্ষ্য। এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জননিরাপত্তা এবং স্বাস্থ্যসেবায় পরিবর্তন আনতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
তরুণদের মাদক থেকে দূরে রেখে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং নারীদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে আমার অন্যতম অঙ্গীকার। আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমরা সবাই মিলে আমাদের ওয়ার্ডকে গাজীপুর সিটি কর্পোরেশনের সেরা ওয়ার্ডে রূপান্তরিত করতে পারবো।”
জনগণের প্রত্যাশা গাজীপুর সিটি কর্পোরেশনের ০৮ নং ওয়ার্ডে সাধারণ ভোটারদের প্রত্যাশা, মোঃ ইসমাইল হোসেন নির্বাচিত হলে তারা এমন একজন কাউন্সিলর পাবেন যিনি প্রকৃত অর্থেই জনগণের প্রতিনিধি হয়ে কাজ করবেন। তার সততা, আন্তরিকতা ও জনবান্ধব মনোভাব ইতিমধ্যেই জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
স্থানীয়দের মতে, আসন্ন নির্বাচনে মোঃ ইসমাইল হোসেনের জনপ্রিয়তা এক তরঙ্গ তৈরি করেছে। তারা আশা করছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করবেন।
পড়ুন- সাইবার প্রতারণা চক্রের দুই সদস্য আটক, উদ্ধার নগদ ২১ লাখ টাকা


