শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করায় এক ভেকু ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন সুর্যমনী গ্রাম ও মহিষার ইউনিয়নে মহিষার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম রাফসান রাব্বীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সুত্রে জানা যায়, তিন ফসলি কৃষি জমি নষ্ট করে ভেকু ব্যবহার করে মাছের ঘের করছে এমন খবরে অভিযানে নামে উপজেলা প্রশাসন। এসময় ঘটনাস্থলের সুর্যমনী গ্রাম থেকে থেকে আজমীর বেপারী(২৫) নামে একজনকে আটক করা হয়। পরে রাতে ৮ টার সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ও মহিষার গ্রামে ভেকু ব্যবসায়ী নান্টু হাওলাদারের বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৬(৫) ধারা মোতাবেক নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে ৩ টি ভেকু মেশিন বিনষ্ট করে ২ টি ব্যটারি জব্দ করা হয়।
এ বিষয় সহকারী কমিশনার ভুমি কে এম রাফসান রাব্বী বলেন, অবৈধভাবে শ্রেণীর পরিবর্তন কৃষি জমি নষ্ট করে মাছের ঘের করার দায়ে একজনকে জেল ও অপরজনকে মামলা দেয়া হয়েছে৷ আমাদের অভিযান অব্যহত থাকবে।
পড়ুন : মোহনগঞ্জে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি: লুট কয়েক লাখ টাকার সম্পদ


