কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ-ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) থেকে বর্তমানে জাতীয় গ্যাস গ্রিডে ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। বুধবার সন্ধ্যা থেকে সরবরাহ বেড়েছে ২৩০ মিলিয়ন ঘনফুট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহকারী পেট্রোবাংলার প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মো. নাছির উদ্দীন।
তিনি বলেন, বর্তমানে ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সঞ্চালন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এফএসআরইউর মেরামতকাজ আগামী কয়েকদিনের মধ্যে সম্পন্ন হলে পুরোদমে গ্যাস সঞ্চালন শুরু হবে।
এর আগে, গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় টার্মিনালটির পুরো কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে আমদানিকৃত এলএনজি থেকে জাতীয় গ্রিডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে আসে। নিয়মিতভাবে আরপিজিসিএল জাতীয় গ্রিডে ৯৫০ থেকে এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে।
পড়ুন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
আর/


