বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ‘স্বৈরাচারী আচরণের’ অভিযোগ তুলে তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের একদল কর্মকর্তা ও কর্মচারী।
আজ বুধবার সকাল ১১টার দিকে ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’-এর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ হয়। আজকের মধ্যে তাদের দাবি পূরণ না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ‘কলম বিরতি’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ জানান, চলতি সপ্তাহে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যাংক চত্বরে সংবাদ সম্মেলন করার অভিযোগে তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জারি ও বদলি করা হয়েছে। আজই এই আদেশ প্রত্যাহার করা না হলে প্রতীকী কলম বিরতি পালন করা হবে।
মাসুম বিল্লাহ নিজেই ওই তিন কর্মকর্তার একজন। তিনি অভিযোগ করেন, ‘আমরা গভর্নরের সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়েছিলাম, কিন্তু তিনি আমাদের সেই সুযোগ দেননি।
পড়ুন:নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান?
দেখুন:এনআইডি সার্ভার বন্ধ: দীর্ঘমেয়াদী সমাধানের তাগিদ
ইমি/


