শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদক সহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাতে পৃথক অভিযানে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (বিজিবি -৩৯)।
এসময় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমরা রাবার বাগান , নালিতাবাড়ীর পানিহাতা ও শালবাগান কোচপাড়া এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি নামক স্থান দিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল, টেপেনটাডল ও শনপাপড়ি জব্দ করার পাশাপাশি লাল চান নামে এক মাদক কারবারী কেও আটক করতে সক্ষম হয় বিজিবি।উদ্ধারকৃত ভারতীয় পণ্য ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ ও ওষুধ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা সম্ভব হয়। এ ঘটনায় আরও চারজন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:পিরোজপুরে বিদেশী পিস্তল সহ একজনকে গ্রেপ্তার
দেখুন:এনআইডি সার্ভার বন্ধ: দীর্ঘমেয়াদী সমাধানের তাগিদ
ইমি/


