২৫/০২/২০২৬, ২২:০২ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২২:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জুনিয়র বৃত্তিতে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অসাধারণ সাফল্য

মুন্সীগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। চলতি শিক্ষাবর্ষের ফলাফলে প্রতিষ্ঠানটির মোট ২৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৯ জন এবং সাধারণ গ্রেডে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার মোট ৬০টি বৃত্তির মধ্যে এই স্কুলই পেয়েছে ২৭টি বৃত্তি।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এবারের ফলাফল সংখ্যার পাশাপাশি মানের দিক থেকেও তাৎপর্যপূর্ণ। ট্যালেন্টপুলে স্থান পাওয়া শিক্ষার্থীরা নিয়মিত প্রস্তুতি, অনুশীলন ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও ধারাবাহিক অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে ভালো ফল করেছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরীফ উল্যাহ বলেন, “শিক্ষার্থীদের লক্ষ্যভিত্তিক প্রস্তুতির জন্য শুরু থেকেই একটি মনিটরিং কমিটি গঠন করা হয়। নির্ধারিত রোডম্যাপ অনুসারে নিয়মিত মডেল টেস্ট, মূল্যায়ন ও পরামর্শ দেওয়া হয়েছে। তারই প্রতিফলন এ ফলাফল।”

তিনি আরও বলেন, এ সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা রয়েছে। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নৈতিক শিক্ষার দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

শিক্ষকরা জানান, পাঠ্যবইভিত্তিক প্রস্তুতির পাশাপাশি বিশ্লেষণধর্মী অনুশীলন ও সময় ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছিল। এতে শিক্ষার্থীরা পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে পেরেছে।

অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানের সুপরিকল্পিত পাঠদান ও নিয়মিত মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এমন ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, আগামী বছরও একইভাবে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হবে, যাতে আরও বেশি শিক্ষার্থী বৃত্তি অর্জন করতে পারে।  এই সাফল্য শুধু প্রতিষ্ঠানের নয়, স্থানীয় শিক্ষাঙ্গনের জন্যও ইতিবাচক বার্তা বহন করছে।

পড়ুন:অর্থাভাবে থমকে যাওয়া স্বপ্নের পাশে আবারো ছাত্রদল নেতা বাসিত

দেখুন:পিরোজপুরে নিজ ঘরে বৃদ্ধা সাথে যা ঘটলো 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন