প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। মূল্যস্ফীতি কি রকম আপনার জনজীবন কে দুর্ভোগ, সংকট অন্য দিকে প্রকৃত মজুরি না বাড়া, কর্ম-সংস্থানহীনতা, স্নাতক বেকারত্ব, এরকম একটা ভঙ্গুর অর্থনীতি বাংলাদেশে রেখে ফ্যাসিবাদি সরকার পালিয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষের দুর্দশা লাঘবে আগামী ১০ই মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিবারের নারী আড়াই হাজার করে টাকা পাবেন। একই সাথে কৃষকদের সহায়তায় আসবে ‘কৃষক কার্ড’।
বিকেলে বিডিআর ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে বরিশাল এক্স-ক্যাডেট’স অ্যাসোসিয়েশনের আয়োজনে ধামরাই পৌর এলাকায় হেলথ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সময়ের শাসনব্যবস্থার সমালোচনা করে ড. তিতুমীর বলেন, অনেক মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে এবং বেকারত্ব বেড়েছে। এই ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং কর্মসংস্থান তৈরির মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি নিশ্চিত করাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ।
তিনি শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় শহীদরা যে আত্মত্যাগ করেছেন, তার সঠিক বিচার বাংলাদেশে হবে । একটি তদন্ত কমিশন হয়েছে এবং সরকার যথাযথ ভাবেই যাতে ন্যায্যতার সাথে আইনানুযায়ী বিচার সম্পূর্ণ হয় সরকার এবিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজউদ্দিন উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই ক্যাম্পে কয়েকশ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিডিআর ট্র্যাজেডিতে শহীদ মেজর মাহবুবের মা মিসেস খোদেজা রহমান।
পড়ুন:দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত
দেখুন:পিরোজপুরে নিজ ঘরে বৃদ্ধা সাথে যা ঘটলো
ইমি/


