২৬/০২/২০২৬, ১৩:৪৬ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৩:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খান আকরামের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন। এ সময় খান আকরামের দ্রুত মুক্তির আবেদন করা হলে আপিল বিভাগ বলেন, আগামি সপ্তাহের মধ্যে তারা সংক্ষিপ্ত রায়ে সই করে দেবেন।

বিজ্ঞাপন

এর আগে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় খান আকরামকে যে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

এ মামলায় ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তারা হলেন- খান আকরাম হোসেন (৬০), শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৬২), মো. মকবুল মোল্লা (৭৯) কারাবন্দি। পলাতক রয়েছেন- খান আশরাফ আলী (৬৫), রুস্তম আলী মোল্লা (৭০), শেখ ইদ্রিস আলী (৬১) ও শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪)।

২০২৩ সালের ৩০ নভেম্বর তাদের সাজা দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ আনা হয়। ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়া হয়। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

পড়ুন: আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন