অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার এ পুরস্কার তুলে দেন তিনি।
এর আগে, বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেন। এই পদক শুধু একটি সম্মাননাই নয়; বরং ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলিকে স্মরণ করার একটি অনন্য মাধ্যম। একই সঙ্গে শিক্ষা, সাহিত্য, শিল্পকলা ও গবেষণায় অবদান রাখা গুণীজনদের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দেয় এই রাষ্ট্রীয় স্বীকৃতি।
জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্যের চর্চা আরও শানিত ও বিকশিত হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, শিক্ষা, গবেষণা এবং শিল্প-সাহিত্যের বিকাশে রাষ্ট্র ও সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। তবে এসব ক্ষেত্রকে রাজনীতিকীকরণ করা কখনোই সভ্য সমাজের লক্ষণ হতে পারে না। জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় দেশকে এগিয়ে নিতে নৈতিক মানসম্পন্ন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
পড়ুন: ফেব্রুয়ারিতেই আটবার ভূমিকম্প, দেশে কী বড় দুর্যোগ আসছে?
আর/


