ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে গভর্নিং বডির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিমন আকনকে ফুলেল শুভেচছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১১অক্টোবর) দুপুরে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে শুরু হয়।এরপর কলেজের শিক্ষক-কর্মচারী ও উপস্থিত অতিথিরা সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন, গভর্নিং বডির সভাপতি জহিরুল ইসলাম রিমন আকন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইমরানা পারভীন,হেমায়েত উদ্দিন আকন।সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজের সভাপতি জহিরুল ইসলাম রিমন আকন তার বক্তব্যে বলেন, আমার প্রত্যাশা এই শিক্ষা প্রতিষ্টানটি পড়াশোনায় এগিয়ে যাবে।শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত থাকবেন এবং শিক্ষকদের সম্মান শ্রদ্ধা করবে।
পড়ুন : ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল : বিমানবন্দরে অপেক্ষায় হাজার হাজার যাত্রী
সা/


