২৭/০২/২০২৬, ০:৫০ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ০:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জিম্বাবুয়েকে পেয়ে ভারতীয় ব্যাটারদের সংগ্রহ ২৫৬ রান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি ভারত। তবে জিম্বাবুয়েকে পেয়েই যেন দাদাগিরি দেখালেন ভারতীয় ব্যাটাররা। বিশ্বকাপের এবারের আসরে সূর্যকুমাররা গড়লেন সর্বোচ্চ রানের রেকর্ডও। অভিষেক-পান্ডিয়ার ফিফটিতে ২০ ওভারে ৪ উইকেটে ভারত তুলেছে ২৫৬ রান।

চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ক্রিজে এসেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন দুই ভারতীয় ওপেনার। ১৫ বলে ২৪ রানে স্যাঞ্জু স্যামসন আউট হলেও পাওয়ার প্লেতে আসে ৮০ রান। দ্বিতীয় উইকেটে জুটিতে আসে ৭২ রান। ২৪ বলে ৩৮ রান করে আউট হন ইষাণ কিষাণ।

মাত্র ২৬ বলে ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। অবশ্য এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। আউট হন ৫৫ রানে। ৩০ বলে খেলা তার এই ইনিংসটি চারটি করে চার ও ছয়ে সাজানো। এদিকে মাত্র ১৩ বলে ৩৩ রান করে সাজঘরের পথ ধরেন দলনেতা সূর্যকুমার যাদব।

পঞ্চম উইকেট জুটিতে জিম্বাবুয়ের বোলারদের শাসন করে যান হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান এই দুই ব্যাটার। দুজন মিলে গড়েন মাত্র ৩১ বলে ৮৪ রানের জুটি। ফিফটির দেখা পেয়েছেন হার্দিক পান্ডিয়া। মাত্র ২৩ বলে দুটি চার ও চারটি ছয়ে ৫০ রান করেন তিনি। আর তিনটি চার ও চারটি ছয়ে মাত্র ১৬ বলে ৪৪ রান করেন তিলক।

জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীলঙ্কাকে বিদায় করে সেমির পথে ‍নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন