২৭/০২/২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারীদের বিনামূল্যে কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেছে করিম-বানু ফাউন্ডেশন

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় ৫টি কেন্দ্রে নারীদের বিনামূল্যে সহীহ শুদ্ধ ভাবে কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেছে করিম-বানু ফাউন্ডেশন। সেই সঙ্গে যারা সহীহভাবে কোরআন তেলাওয়াত ও নামাজ আদায় করতে পারবেন তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন নিজস্ব অর্থায়নে নারীদের জন্য বিনামূল্যে এই কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেন।

বৃহস্পতিবার ত্রিশাল পৌর শহরের দরিরামপুর এলাকায় প্রতিষ্ঠিত মার্কাজুত তাহফিজ মাদরাসায় করিম-বানু ফাউন্ডেশনের আয়োজনে মহিলা ও কিশোরীদের জন্য কুরআন ও নামাজ শিক্ষা কোর্সের পরিদর্শন করেন ফাউন্ডেশনের কর্মকর্তারা।

এখানে বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া ২৭জন ছাত্রী অংশগ্রহণ করছে।

পরিদর্শন কালে ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, করিম-বানু ফাউন্ডেশনের সদস্য এইচ এম জোবায়ের হোসাইন, সাংবাদিক এসএম মাসুদ রানা ও মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহ উপস্থিত ছিলেন।

এ সময় করিম-বানু ফাউন্ডেশনের সদস্য এইচ এম জুবায়ের বলেন, নারী, কিশোরী ও স্কুলের ছাত্রছাত্রীরা যাতে সহীহ শুদ্ধ ভাবে কোরআন পড়তে পারে সে জন্য করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন নিজস্ব অর্থায়নে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এই কোর্স চালু করেছেন । সহীহ শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত ও নামাজ শিখাতেই এই উদ্যোগ।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, আমরা রমজান মাস উপলক্ষে করিম-বানু ফাউন্ডেশনের পক্ষ থেকে নারী, কিশোরী ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সহীহ শুদ্ধ ভাবে কোরআন ও নামাজ শেখার ব্যবস্থা করেছি। সেই সঙ্গে দেশব্যাপী অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রি বিতরণের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে কয়েকশ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ‘মানবতার পাশে-মানুষের কল্যাণে’ এই স্লোগানকে ধারণ করে করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর সারাদেশে কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের খাল খনন পরিদর্শন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন