২৭/০২/২০২৬, ০:৩৫ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ০:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান, সীমান্তে তীব্র সংঘর্ষ

গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছেন, সীমান্তে পাকিস্তানের সেনাদের ওপর হামলা চালানে হয়েছে৷ এরপর দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেছে।

জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া বিবৃতিতে বলেছেন, বিনা উস্কানিতে বারংবার পাকিস্তানের সেনাবাহিনীর হামলার জবাবে, সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে বড় ধরনের হামলা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মুজাহিদ বলেন, ‘পাকিস্তানি সামরিক বাহিনীর বারবার সীমান্ত লঙ্ঘনের জবাবে পাকিস্তানের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোর বিরুদ্ধে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান শুরু করা হয়েছে।’

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গাহার ও কুনারে পাকিস্তানি চৌকিগুলোর ওপর ‘ভারী হামলা’ শুরু হয়েছে বলে জানিয়েছেন সামরিক মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী। তিনি বলেন, ‘এ পর্যন্ত আফগান বাহিনীর কোনো হতাহতের খবর নেই।’

এই সামরিক অভিযানের আগে রোববার গভীর রাতে নাঙ্গাহার ও পাকটিকাতে বিমান হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন জানায়, ওই হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তালেবান সরকার জানিয়েছে, হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি—এই অভিযানে ৮০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে, তা অস্বীকার করেছে আফগান কর্তৃপক্ষ।

মঙ্গলবারও উভয় পক্ষ সীমান্তে গোলাগুলির ঘটনা স্বীকার করেছে, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক তীব্রভাবে অবনতি হয়েছে। অক্টোবর মাসে সংঘর্ষে উভয় পক্ষের ৭০ জনের বেশি নিহত হওয়ার পর থেকে স্থল সীমান্ত ক্রসিংগুলো প্রায় বন্ধ রয়েছে।

ইসলামাবাদ অভিযোগ করছে, পাকিস্তানে হামলা চালানো জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আফগানিস্তান ব্যর্থ হয়েছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তানে একাধিক প্রাণঘাতী আত্মঘাতী হামলার পর আফগানিস্তানে সর্বশেষ দফায় বিমান হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী।

পড়ুন : মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে যুদ্ধের শঙ্কা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন