রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের ২০২৫–২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন আহমদ ভবনের ২০৬ নম্বর কক্ষে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী সাদ উদ্দিন সাদী এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই সেশনের জেবা আনিকা চৌধুরী।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলিম খান ফারহান, তাজনিন হাসান তনু, ফারদিনা সরকার, জেমিমা রশিদ এবং কামরুজ্জামান ফাহাদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. রিফাত, তানিমুল ইসলাম, ফেরদৌস ইসলাম শুভ, শরীফুল ইসলাম এবং তামান্না আক্তার। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সামিয়া ইসলাম, দপ্তর সম্পাদক জাকিয়া রোজা, পরিকল্পনা সম্পাদক মিস কারিমা, জনসংযোগ সম্পাদক সজীব শেখ, গবেষণা সম্পাদক সুমাইয়া আফরিন তিশা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিমা ফেরদৌস কথিকা, তথ্য প্রযুক্তি সম্পাদক আবদুল মতিন এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে নৌশিন তাবাসসুম অর্পা দায়িত্ব পালন করবেন।
বার্ষিক সাধারণ সভায় ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মির্জা আ ফ ম রাশিদুল হাসান এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান শামীম ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কামাল পাশা উপস্থিত ছিলেন। তারা নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও গবেষণাভিত্তিক করার আহ্বান জানান।
উল্লেখ্য, ‘এডুকেশন, ইনোভেশন ও রিসার্চ’—এই তিন মূলমন্ত্রকে সামনে রেখে ২০১৯ সালে যাত্রা শুরু করে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব, যা দেশের প্রথম স্বতন্ত্র শিক্ষা বিষয়ক ক্লাব হিসেবে পরিচিত। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি শিক্ষার্থী ও তরুণদের মধ্যে গবেষণা, উদ্ভাবন ও শিক্ষাবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
এ বছর ক্লাবটির পঞ্চম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ২০২৫ সালে ক্লাবটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অধীনে সরকারি নিবন্ধন লাভ করে, যা ক্লাবটির কার্যক্রমকে নতুন মাত্রা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পড়ুন- জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
দেখুন- ঈদযাত্রায় সড়ক নিরাপত্তায় কঠোর সরকার, ভাড়া বাড়ালে ব্যবস্থা


