২৭/০২/২০২৬, ১৮:৫৩ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৮:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাকিস্তান-আফগানিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে?

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তীব্র সংঘাত শুরু হয়েছে। দুই পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে। যুদ্ধাবস্থার মধ্যে থাকা দেশ দুটির সামরিক শক্তি কার কতটুকু?

লন্ডন-ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, পাকিস্তানের সামরিক শক্তি আফগানিস্তানের তুলনায় কতটা বিশাল-নিচে তুলনামূলক চিত্র তুলে ধরা হলো।

পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ ও তাদের ধরে রাখার হার অনেক ভালো। দেশটির সামরিক বাহিনীর প্রধান প্রতিরক্ষা সহযোগী চীন থেকে পাওয়া উন্নত সরঞ্জাম এ শক্তিকে আরও বাড়িয়ে তুলেছে। ইসলামাবাদ তাদের পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ যেমন অব্যাহত রেখেছে, অন্যদিকে নৌ ও বিমান বাহিনীকেও আধুনিকীকরণ করছে।

এদিকে, আফগান তালেবানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে। ২০২১ সালে স্থলবেষ্টিত দেশটিতে ক্ষমতায় আসার পর ইসলামপন্থি গোষ্ঠীটি যে বিদেশি সামরিক সরঞ্জাম দখল করেছিল, সেগুলোর ব্যবহার সক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতির অভাবও দেশটির সামরিক আধুনিকায়নকে ক্ষতিগ্রস্ত করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীতে ৬ লাখ ৬০ হাজার কর্মী সক্রিয় রয়েছে। এর মধ্যে ৫ লাখ ৬০ হাজার সেনাবাহিনী, ৭০ হাজার বিমান বাহিনী এবং ৩০ হাজার রয়েছে নৌবাহিনীতে।
অন্যদিকে পাকিস্তানের তুলনায় আফগান তালেবানের সামরিক শক্তি অনেক কম। দেশটির মাত্র ১ লাখ ৭২ হাজার সক্রিয় কর্মী রয়েছে। তবে গোষ্ঠীটি তাদের সশস্ত্র বাহিনীকে ২ লাখে উন্নিত করার পরিকল্পনা নিয়েছে।

পাকিস্তানের ৬ হাজারের বেশি সাঁজোয়া যুদ্ধযান ও ৪ হাজার ৬০০ এর বেশি কামান রয়েছে। অন্যদিকে আফগান বাহিনীর হাতেও কিচু সাঁজোয়া যুদ্ধযান রয়েছে, সেগুলো মূলত সোভিয়েত যুগের। যদিও সেগুলোর সঠিক সংখ্যা অজানা। এছাড়া কামান ও গুলন্দাজ বাহিনীর সংখ্যাও কম।

পাকিস্তানের ৪৬৫টি যুদ্ধবিমান ও ২৬০টির বেশি হেলিকপ্টার রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি হামলকারী ও পরিবহন হেলিকপ্টারও রয়েছে।
অন্যদিকে আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই। তাদের কাছে মাত্র ৬টি বিমান ও ২৩টি হেলিকপ্টার রয়েছে। এগুলোর কিছু সোভিয়েত আমলের। তবে এগুলোর কয়টি বর্তমানে ওড়ার উপযোগী, তা নিশ্চিত হওয়া যায়নি।

পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, দেশটির কাছে ১৭০টি ওয়ারহেড রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই।

বিজ্ঞাপন

পড়ুন : পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান, সীমান্তে তীব্র সংঘর্ষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন