২৭/০২/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লস্করপুরে এলজিইডি সড়ক কেটে ড্রেজার পাইপ স্থাপনের অভিযোগ, জনদুর্ভোগ চরমে

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন এর চরহামুয়া গ্রামে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে এলজিইডির সড়ক কেটে ড্রেজার মেশিনের পাইপ বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এ কারণে সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং অন্তত তিন থেকে চারটি গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন


সরেজমিনে গিয়ে দেখা যায়, খোয়াই নদী থেকে বালি ও মাটি উত্তোলনের উদ্দেশ্যে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ড্রেজার পাইপ স্থাপন করা হয়েছে। ড্রেজার মেশিনটি নদীর যে স্থানে বসানো হয়েছে, সেখানে নদীর প্রতিরক্ষা বাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বর্ষা মৌসুমে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


অভিযোগ রয়েছে, এলাকাবাসী একাধিকবার বাধা দিলেও সংশ্লিষ্ট চক্রটি রাতের আঁধারে সড়ক কেটে পাইপ বসায়। ইতিমধ্যে দুটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়েছে বলেও জানা গেছে।


সর্বশেষ গত ২৫ তারিখ দিবাগত রাত দুইটার দিকে চরহামুয়া কালীগঞ্জ এলাকায় পুনরায় পাইপ বসানোর চেষ্টা করা হলে গ্রামবাসী তাদের প্রতিহত করেন। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম জানান, যেখানে ড্রেজার মেশিন স্থাপন করা হয়েছে, বর্ষা মৌসুমে সেই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। চরহামুয়ার আরেক বাসিন্দা সামসু মিয়া অভিযোগ করেন, এই ঘটনার সঙ্গে আদ্যপাশা গ্রামের আব্দুল মোতালিব ও মোখলেস মিয়া, সাবেক মেম্বার সিদ্দিক আলী এবং লস্করপুর গ্রামের মো. আফরোজ আলী জড়িত রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামান খান বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সড়কটি সংস্কার এবং অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।

পড়ুন- নিষিদ্ধ আ.লীগের অফিস খোলা অশনিসংকেত : জামায়াত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন