২৮/০২/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
31.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাতে তিনি মৃত্যু বরণ করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জোয়াহেরুল ইসলাম জোয়াহের। উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় নেওয়া হয়েছিল। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতর তার মৃত্যু হয়। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের ভিপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ইন্তেকাল করেছেন।

জোয়াহেরুল ইসলাম এডভোকেট ছিলেন। তিনি
টাঙ্গাইল জেলা রাজনীতির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করায় তৃণমূলের নেতাকর্মীদের কাছে ‘ভিপি জোয়াহের’ নামেই অধিক পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পড়ুন:ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেখুন:শিবচরে লুট হওয়া এলপিজি সিলিন্ডারের চালান আশুলিয়া থেকে উদ্ধার 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন