বিজ্ঞাপন

ব্রাজিল ভক্তদের জন্য নেটফ্লিক্সের বিশেষ উপহার

ফুটবল সম্রাট পেলের নেতৃত্বে ব্রাজিলের ঐতিহাসিক ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘ব্রাজিল ৭০: দ্য থার্ড স্টার’।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ মে) বিশ্বজুড়ে পাঁচ পর্বের এই স্পোর্টস ড্রামা সিরিজটির স্ট্রিমিং শুরু হয়েছে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরুর ঠিক আগমুহূর্তে মুক্তি পাওয়ায় বিশ্বজুড়ে ক্রীড়া প্রেমীদের মাঝে সিরিজটি নিয়ে ব্যাপক সাড়া পড়েছে।

পর্তুগিজ ভাষার এই সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন ওটু ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা পাওলো মোরেলি এবং তার ছেলে পেড্রো মোরেলি। সিরিজটির নেপথ্য ক্রিয়েটর হিসেবে কাজ করেছেন নানা জাভিয়ের ও রাফায়েল দোর্নেলাস। এতে কিংবদন্তি পেলের ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেতা লুকাস অ্যাগ্রিকোলা।এ ছাড়া তৎকালীন দুই বিখ্যাত কোচ জোয়াও সালদানহার চরিত্রে রদ্রিগো সান্তোরো এবং জাগালোর চরিত্রে অভিনয় করেছেন ব্রুনো মাজ্জেও। সিরিজটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে মার্সেলো আদনেত (ইউসেবিও তিসেইরা), ব্রুনা মাসকারেনহাস (রোজমেরি) ও গুই ফেররাজকে (জাইরজিনহো)। ১৬ বছরের ঊর্ধ্বের দর্শকদের উপযোগী এই সিরিজে তৎকালীন ফুটবলার ও কোচদের ড্রেসিংরুমের ভেতরের নানা অজানা কথাবার্তা ও মনস্তাত্ত্বিক লড়াই নাটকীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

মেক্সিকো এবং ব্রাজিলের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত এই সিরিজে সত্তর দশকের ফুটবল মাঠের রোমাঞ্চকর আবহ তৈরি করতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। পরিচালকদের মতে, সে সময় মাঠের ক্যামেরা অনেক দূরে থাকায় খেলা পরিষ্কার দেখা যেত না। সেই অভাব দূর করতে এই সিরিজে ১ হাজার ৩০০টিরও বেশি ভিএফএক্স শট ব্যবহার করে ক্যামেরা একদম মাঠের ভেতরে খেলোয়াড়দের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। ফলে দর্শকরা পেলে, জাইরজিনহো, গেরসন বা রিভেলিনোদের খেলার উত্তেজনা একদম নিখুঁতভাবে উপভোগ করতে পারবেন।

পড়ুন- সালাহকে অধিনায়ক করে মিশরের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন