০১/০৩/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খালেদা বিবি নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত খালেদা বিবি উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামের আব্দুল খালেক এর মেয়ে ও আব্দুল বাকির স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আব্দুল বাকি তার স্ত্রীকে দীর্ঘদিন ধরেই সন্দেহ করে আসছিল। সন্দেহের জেরে বিভিন্ন সময় পরিবারে কলহ লেগেই থাকতো। সে বিভিন্ন অজুহাতে তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা দাবি করতো, টাকা না পেলে স্বর্ণের গহনা ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করতো। একই ভাবে গতকাল শনিবার বিকেলে তার স্ত্রীর স্বর্ণের চেইন এবং মোবাইল নিয়ে নেয়। পরে তার স্ত্রী গ্রামের লোকজনদের জানালে পারিবারিক বৈঠক এর মাধ্যমে স্বর্ণের চেইন ও মোবাইল খালেদা বিবিকে ফেরৎ দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসীরা স্থান ত্যাগ করলে স্বামী-স্ত্রী এক সাথে তাদের শয়নকক্ষে প্রবেশ করে। পরে রাত আনুমানিক তিনটার দিকে সাহরী খাওয়ার জন্য তাদের বাসায় থাকা মৌসুমী কাজের লোক নিহতের স্বামীকে ডাকলে সে দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যায় তখন রুমে এসে খালেদা বিবি কে গলায় ওরনা প্যাঁচ দেওয়া অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ জানান, ঘরের ভিতর খালেদা বিবিকে ওড়না প্যাচানো অবস্থায় পেয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

দেখুন- অন্য কোনো মামলায় এরকম অসংগতি আমরা দেখিনি: ব্যারিস্টার মোমেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন