বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত হলো নতুন এক গৌরবগাথা। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় উঠেছেন পর্বতারোহী বাবর আলী। শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই দুর্গম শৃঙ্গ জয় করেন তিনি।
টানা প্রায় সাড়ে আট ঘণ্টার কঠিন আরোহণ শেষে মাকালুর চূড়ায় বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়ান বাবর। এর মাধ্যমে বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতের মধ্যে পাঁচটি জয় করা প্রথম ও একমাত্র বাংলাদেশি পর্বতারোহীর কীর্তিও গড়লেন তিনি। তার সঙ্গে শিখরে ছিলেন শেরপা আং কামি।
অভিযান-সংশ্লিষ্টরা জানিয়েছেন, চূড়ায় সফলভাবে পৌঁছানোর খবর নিশ্চিত হলেও এখনো তিনি বেসক্যাম্পে ফেরার পথে রয়েছেন। পর্বতারোহণে শীর্ষ জয় যতটা কঠিন, নিরাপদে নিচে নেমে আসাও ততটাই ঝুঁকিপূর্ণ। তাই তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন সহযাত্রীরা।
পড়ুন: কাতার ও ইসরায়েলকে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
আর/


