০১/০৩/২০২৬, ২০:০৯ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ২০:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে চুরি করে অন্যত্র বেশি দামে সার বিক্রির অভিযোগে বিসিআইসি সারের ডিলার খাইরুল বাহারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার নিমতলা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
অভিযুক্ত খাইরুল বাহার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক অনুমোদিত সার ডিলার ও নিমতলা এলাকার সাগর ট্রেডার্সের মালিক।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, রবিবার সকালে ডিলার খাইরুল বাহার নিমতলা এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শ‍্যালো ইঞ্জিন চালিত আলমসাধু যোগে ১০ বস্তা এমওপি ও ১০ বস্তা ফসফেট পার্শ্ববর্তী সদর উপজেলার গান্না বাজারে আজমত হোসেনের কাছে বেশি দামে বিক্রি করে। এ সময় গান্না রোড থেকে ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপূর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ সারসহ আলমসাধুটি আটক করে উপজেলা কৃষি কর্মকর্তাকে জানায়।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি জানান, অন্যত্র বেশি দামে সার বিক্রির অভিযোগে বিসিআইসি সারের ডিলার খাইরুল বাহারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি কালীগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপূর ইউনিয়নের বাইরে অন্য কোথাও সার বিক্রি করতে পারবেন না।

পড়ুন- রমজানের পরে সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

দেখুন- ইরান ইস্যুতে ঢুকে পড়লো চীন ও রাশিয়া?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন