০১/০৩/২০২৬, ২২:৪৯ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২২:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গুলশান-মিরপুরে নতুন ডিসি, ট্রাফিক রমনা ও লালবাগে পরিবর্তন

রাজধানীর চার গুরুত্বপূর্ণ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদায়ন কার্যকর থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে বলা হয়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) এম তানভীর আহমেদকে উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) মো. মোস্তাক সরকারকে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) রওনক আলমকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) পদে বদলি করা হয়েছে।

এছাড়া উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) মোঃ মইনুল হক উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ৫ জেলার ডিসি প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন