28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৭:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ব্যান্ড ‘শিরোনামহীন’

বাংলা নববর্ষের আয়োজন ঘিরে ফের বিদেশ সফরে যাচ্ছে ব্যান্ড ‘শিরোনামহীন’। তাদের এবারের গন্তব্য অস্ট্রেলিয়া। ব্যান্ডটির দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জিয়া জানিয়েছেন, অস্ট্রেলিয়ার সিডনি থেকে শুরু হবে কনসার্ট।

বিজ্ঞাপন

‘বাংলা নববর্ষ সাংস্কৃতিক উৎসব ও মেলা’ শিরোনামের আয়োজনে ওপেন এয়ার কনসার্ট করবে দলটি। প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় সম্প্রদায়ের কাছে সংগীতের মাধ্যমে দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক শিকড়কে পৌঁছে দেওয়াই এই আয়োজনের লক্ষ্য বলে জিয়া জানিয়েছেন। সিডনির অনুষ্ঠান শেষে ব্যান্ডটি অস্ট্রেলিয়ার একাধিক অঙ্গরাজ্যে পরিবেশনা করবে বলে জানিয়েছেন দলনেতা।

দেশ-বিদেশ মিলিয়ে দুই হাজার পাঁচশোর বেশি কনসার্টে অংশ নিয়েছে শিরোনামহীন। আন্তর্জাতিক এই আয়োজনে এর আগে দলটি পারফর্ম করেছে মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়, শ্রীলঙ্কার গল সংগীত উৎসব, ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে প্যারিসের ‘স্তাদ দ্য স্তেইন স্টেডিয়ামে। এছাড়াও ২০২৩ সালেও দলটি অস্ট্রেলিয়া সফর করেছিল, ২০২৫ সালে তারা প্রথমবারের মত যায় কানাডায়।

১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় তিন দশক ধরে দর্শক ও শ্রোতাদের জনপ্রিয় গান উপহার দিয়ে আসছে ‘শিরোনামহীন’। ২০০৪ সালে প্রকাশ হয় ‘শিরোনামহীনের’ প্রথম অ্যালবাম ‘জাহাজী’ । এই অ্যালবাম দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পায় ব্যান্ডটি। ‘হাসিমুখ’ ও ‘জাহাজী’ গান দুটি বেশ আলোচিত হয়।

এ পর্যন্ত আটটি পূর্ণাঙ্গ অ্যালবাম, একাধিক একক গান ও মৌলিক চলচ্চিত্র সংগীত প্রকাশ করেছে ‘শিরোনামহীন’। সর্বশেষ প্রকাশ হয় তাদের অ্যালবাম ‘বাতিঘর’। ‘শিরোনামহীনের’ লাইনআপে আছেন জিয়াউর রহমান, কাজী আ হমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী এবং সুদীপ্ত সিনহা দীপু।

পড়ুন- ইরানের হামলায় কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

দেখুন-খামেনির মৃ/ত্যু/র খবরে ক্ষুব্ধ হু/থি যো/দ্ধা/রা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন