24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২১:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হলেন হাসান শিপলু

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সচিব নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

তিনি বিভিন্ন সময়ে আমাদের সময়, সমকাল, কালের কন্ঠে কাজ করেছেন। সর্বশেষ ছিলেন টিভি চ্যানেল একাত্তরে।

পড়ুন- মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

দেখুন- নিয়োগে অনিয়ম-দুর্নীতি-স্বেচ্ছাচারিতায় নোবিপ্রবি ভিসির পদত্যাগ দাবি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন