28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জয়পুরহাটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা,লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করায় দুই ব্যবসায়ীকে এক  হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

সোমবার বিকালে শহরের মাছুয়া বাজার ও রেলগেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। 

তিনি জানান, চলমান প্রেক্ষাপটকে ঘিরে  নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্যতালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না এসব দেখা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমান অবস্থাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করতে চান। এ বিষয়টিকে সামনে রেখে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। 

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রতন কুমার রায় উপস্থিত ছিলেন।

পড়ুন:মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

দেখুন:জয়পুরহাটের ধানের শীষ ও স্বতন্ত্র কর্মীদের মাঝে সং-ঘ-র্ষ 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন