33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে সরকারি খাস পুকুর নিয়ে সংঘর্ষ, নিহত ২

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়ন-এর গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন (৭০) ও আব্দুস সালাম (৬০)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, গোয়ালপাড়ার প্রায় ৫ বিঘা সরকারি খাস পুকুরের দখল ও মাছ আহরণকে কেন্দ্র করে আছমত আলী ও আবুবক্কার সিদ্দিকের মধ্যে প্রায় দেড় দশক ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ আরও জানায়, একই পুকুরকে কেন্দ্র করে ২০০৭ সালেও একটি প্রাণহানির ঘটনা ঘটেছিল। দীর্ঘদিনের এই বিরোধ নতুন করে রক্তক্ষয়ী রূপ নেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পড়ুন:মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

দেখুন:জয়পুরহাটের ধানের শীষ ও স্বতন্ত্র কর্মীদের মাঝে সং-ঘ-র্ষ 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন