টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্য নতুন বছরের শুরুতে আবারও সমস্যার সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বনগাঁ আদালতে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয়েছিল বনগাঁর একটি অনুষ্ঠানে, যেখানে মঞ্চে হেনস্তার শিকার হন মিমি। থানায় অভিযোগ করার পর মূল আয়োজক তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। তবে কারাগার থেকে বের হওয়ার পর তনয় অভিনেত্রীকে হুমকি দেন এবং পরে আদালতে অভিযোগ দায়ের করেন।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিথ্যা অপবাদ এবং মানহানির অভিযোগ তুলে আলাদা দুটি মামলা দায়ের করেছেন তনয়।
মানহানির মামলায় ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এছাড়াও চুক্তিভঙ্গের অভিযোগে মিমির কাছ থেকে অনুষ্ঠানের অগ্রিম ২ লাখ ৬৫ হাজার টাকা ফেরত চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, বনগাঁর ওই অনুষ্ঠানে মিমির রাত ১০ টায় যোগ দেওয়ার কথা থাকলেও তিনি এগারোটার পরে যোগ দিয়েছিলেন।
আয়োজকের পক্ষ থেকে দাবি করা হয়, রাত বারোটা পর্যন্ত অনুষ্ঠান পরিচালনার অনুমতি থাকায় মঞ্চ থেকে মিমিকে নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তাকে কোনো অসম্মান করা হয়নি।
পড়ুন- হরমুজ প্রণালী অচল হলে থমকে যাবে বিশ্ব
দেখুন- মশক নিধনে ডিএসসিসি’র মাসব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু


