24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদা না দেওয়ার প্রবাসীর বাড়িতে আগুন ও অর্ধশত বোমা বিস্ফোরণ

মাদারীপুরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে পেট্রোল দিয়ে আগুন, অর্ধশত বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ। এ সময় ঘরে থাকা ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকা পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা।


গত ২৮শে ফেব্রুয়ারি দুপুরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের কালিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগতেছে প্রবাসী পরিবারটি।


স্থানীয় ও ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের গ্রামের প্রবাসী সাইদুল সরদারের ছেলে ফরিদ সরদারের কাছে দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আছেন সাইফুল সরদার (৩০) ও তাইজুল সরদার নামের দুই যুবক। এ সময় ফরিদ সরদার চাঁদা দিতে অস্বীকার জানালে। পরে গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ফাসিয়াতলা বাজারের অটোস্ট্যান্ড এসে চাঁদা না দেওয়ায় ধাড়ানো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী ফরিদ সরদার ৭ই ফেব্রুয়ারি কালকিনি থানায় তাদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এজাহার দায়ের করায় ক্ষিপ্ত হয়ে ২৮শে ফেব্রুয়ারি দুপুরে পেট্রোল দিয়ে প্রবাসীর ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় আতঙ্ক সৃষ্টি করার জন্য অর্ধশত বোমা বিস্ফোরণ ঘটায়। পরে ঘরে ঢুকে তাদের আলমারিতে থাকা ২ লক্ষ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী পরিবারের ডাক চিৎকারে স্থানীয় লোকজনেরা ছুটে এসে আগুন নিভান।এদিকে অভিযোগ বা মামলা করতে গেলে তাদের হত্যার হুমকি দিয়ে চলছে তারা।এমনতো অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগতে পরিবারটি।তাই তারা প্রশাসন এবং সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন অসহায় পরিবারটি।


নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয়রা জানান, ওরা অনেক খারাপ লোক মাঝে মাঝে আমাদের কাছে চাঁদা চাইতে আসে। ফরিদ গো বাড়িতে চাঁদা চাইতে।চাঁদা না দেওয়ায় ফরিদরে কোপাইছে এখন তো গো বাড়ি ঘরে আগুন দিছে বোমা ফুটাইছে। আমরা এর বিচার চাই।
এদিকে প্রবাসী সাইদুর রহমানের স্ত্রী ফাহিমা বেগম বলেন, আমাদের যা কিছু নিয়েছে, যা ক্ষতি করছে কিন্তু আমরা এখন নিরাপত্তায় থাকতে চাই। তারা আমাদের হুমকি-ধমকি দিতেছে আমার ছেলেকে খুন করবে। আমাদের খুন করবে। প্রশাসনের সরকারের কাছে নিরাপত্তা চাই আমরা এখানে থাকতে পারি।


প্রবাসীর ছেলে ফরিদ সরদার বলেন, আমরা প্রশাসনের কাছেও যাইতে পারছি না, বাড়ি যেতে পারছি না। আমাদের হত্যার হুমকি দিতেছে। আমার বাবা থাকে বিদেশ আমি এবং আমার মা আমার বোন থাকি বাড়িতে। চাঁদার জন্য আমাদের ঘরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছে এতে আমাদের অনেক টাকা ক্ষতি করছে। ঘরে টাকা ছিল তা নিয়ে গেছে। স্বাধীন দেশে যদি আমরা স্বাধীনভাবে থাকতে না পারি তাহলে আমরা কোথায় যাব। সন্ত্রাসীদের বিচার চাই এই চাঁদাবাদের বিচার চাই এই সরকারের কাছে। এর আগে চাঁদা না দেওয়াই আমাকে তারা কুপিয়ে জখম করেছে থানায় জানানোর কারণে আমাদের ঘরে আগুন দিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। সরকারের কাছে আমরা সঠিক বিচার চাই এবং নিরাপত্তা চাই।

এদিকে অভিযুক্ত সাইফুল সরদারের মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোন সাড়া পাওয়া যায়নি।


এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, লিখিত অভিযোগ পেলে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন- গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

দেখুন- সৌদির মার্কিন দূতাবাসও ছাই?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন