24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২১:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে গুণগতমানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করতে খুলনা মহানগরীতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন


মঙ্গলবার ( ৩ মার্চ ) খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে খুলনা নিউমার্কেট এলাকার ডে-সেভেন ইউনিক সুপার শপকে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া টয়লেট সোপ, শ্যাম্পু, ফেস ওয়াশ, নেইল পলিশ ও লিপস্টিকের মতো বিভিন্ন প্রসাধনী পণ্যের লেবেল ও মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিক্রয়-বিতরণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া খালিশপুর জোড়াগেট এলাকায় নুরজাহান ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই লাচ্ছা সেমাই উৎপাদন এবং পণ্যের লেবেলে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


মোবাইল কোর্টের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আরিফের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা মো. মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী মো. মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) মো. আলী হাসান, পরিদর্শক (মেট্রোলজি) মো. বায়েজিদ বোস্তামি উপস্থিত ছিলেন। ফিল্ড অফিসার (সিএম) মো. তারিকুল ইসলাম সুমন মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- ১ মাসের জন্য ভিসার মেয়াদ বাড়ালো কাতার

দেখুন- গাজীপুরে প্রতিবেশির এ সাথে কেমন আচরণ? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন