24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাবার জানাজায় অংশ নিতে ১ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাজাপ্রাপ্ত আসামী

রাজবাড়ীতে ১ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় মৃত বাবার জানাজায় অংশ নিয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ ফজলুর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ড্রাই আইস ফ্যাক্টরী এলাকায় তিনি বাবার জানাজায় অংশ নেন।

প্যারোলে মুক্তি পাওয়া মো. ফজলুর রহমান রাজবাড়ী সদর উপজেলার ভবানিপুর এলাকার মৃত খালেক প্রামাণিকের ছেলে। ফজলুর রহমান ২১/১২০১৯ তারিখের জিআর ৫১/১৯ নং মামলার (রাজবাড়ী সদর থানার নারী ও শিশু মামলা নং- ২২৩/২০১৯) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হিসেবে কারাগারে আছেন।

জেলা কারাগার সূত্রে জানা যায়-সোমবার দিবাগত রাত ৩ টার দিকে ফজলুর রহমানের বাবা খালেক প্রামাণিক ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে আসামি ফজলুর রহমানের ভাই মোঃ শামীম রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তার ভাইয়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এক ঘন্টার জন্য ফজলুর রহমানের প্যারোলে মুক্তি মেলে। পরে পুলিশ পাহারায় আসামী ফজলুর রহমান তার বাবার জানাজা ও দাফনকাজে অংশ নেন।

এ বিষয়ে রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোঃ এনামুল কবির বলেন,
বলেন, মৃত বাবার জানাজায় অংশ নিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ফজলুর রহমানের এক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি মেলে। পুলিশি পাহারায় সে তারা বাবার জানাজা ও ভবানীপুর কবর স্থানে দাফনকাজে অংশ নেন।জানাজা ও দাফন শেষে পুনরায় সে কারাগারে চলে যান।

পড়ুন- কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেখুন- হরমুজ প্রণালি বন্ধ: মধ্যপ্রাচ্য সং/ঘা/ত মোড় নিচ্ছে জ্বালানি যু/দ্ধে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন