24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২২:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঐক্য ও মানবসেবার অঙ্গীকারে জামালপুরে প্রাইভেট হাসপাতাল–ক্লিনিক মালিকদের ইফতার মাহফিল

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন–এর জামালপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার শহিদ সাফওয়ান সদ্য অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার স্বাস্থ্যখাতের উদ্যোক্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাপ্পীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবিএম মাকসুদুর রহমান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। তিনি বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে জনবান্ধব ও মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক এবং পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.কে.এম ছামিউল আলম কুরসি। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নীতিমালা অনুসরণে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসনুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা, নৈতিকতা ও সেবার মানোন্নয়নে নতুন প্রত্যয়ের বার্তা দিয়েছে বলে আয়োজকরা জানান।

পড়ুনঃশিক্ষার্থী, প্রতিবন্ধী ও বয়স্করা ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড় পাবে

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন