22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারত থেকে মিথ্যা ঘোষণায় রুই মাছ আমদানি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা রুই মাছের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে মাছের চালানটি আটক করা হয়। পরে মঙ্গলবার (৩ মার্চ) বিকালে চালানটি নিলামে বিক্রি করা হয়।
পণ্য চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার মেসার্স সাজ্জাত এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ছাড়করণের কাজ করছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স আলেয়া এন্টারপ্রাইজ।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সিঅ্যান্ডএফ এজেন্ট সামুদ্রিক মাছ ঘোষণা দিয়ে রুই মাছ আমদানি করেছে। পরে মাছবাহী ট্রাকে অভিযান চালিয়ে ১০ প্যাকেজে ৬০০ কেজি রুই মাছ আটক করা হয়েছে।শুল্ক ফাঁকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পড়ুনঃপাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন