22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ০:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মা ও শিশু কর্নার উদ্বোধন

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়-এ এক মানবিক ও জনবান্ধব উদ্যোগের সূচনা হয়েছে। কার্যালয়ে নবনির্মিত “মা ও শিশু কর্নার” এর উদ্বোধন করেছেন হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, সেবাপ্রত্যাশী ও সুধীজন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, সরকারি দপ্তরে আগত মা ও শিশুদের জন্য এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

“মা ও শিশু কর্নার”-এ জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থী মায়েদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় মাতৃদুগ্ধপান কেন্দ্র এবং শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা রাখা হয়েছে। এর ফলে মায়েরা এখন নিশ্চিন্তে তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন এবং শিশুরাও থাকবে সুরক্ষিত ও আনন্দময় পরিবেশে।

উদ্বোধন শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে মা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সেবার গুণগতমান আরও বৃদ্ধি পাবে।

মানবিক প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এ উদ্যোগ নিঃসন্দেহে হবিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

বিজ্ঞাপন

পড়ুন : হবিগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় জিরা জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন