33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৬:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ পাওয়া গেছে’

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ তাহের বলেন, বিএনপিকে ক্ষমতায় আনতে বিগত সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি ছিলেন লন্ডন ষড়যন্ত্রের মূল হোতা।

বিরোধীদলীয় এই উপনেতা অভিযোগ করে বলেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যের মাধ্যমে বিগত সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ পাওয়া গেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগের ব্যাপারে জাতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করতে হবে। সাবেক এই উপদেষ্টারা জাতির সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষাকে ভণ্ডুল করে দিয়েছে।

গণভোটের রায় নিয়ে তিনি বলেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এই সরকার সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসে নানাভাবে জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে।

পড়ুন: জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন