২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে রাউন্ড অব ৩২-এর লড়াইও শেষ হয়েছে। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লাইনআপ। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো নিশ্চিত করেছে পরবর্তী পর্বে নিজেদের জায়গা।
রাউন্ড অব ৩২-এ বেশ কয়েকটি ম্যাচে দেখা গেছে অপ্রত্যাশিত ফল। এর মধ্যে সবচেয়ে আলোচিত জার্মানি ও প্যারাগুয়ের ম্যাচ। টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়েছে লাতিন আমেরিকার দলটি।
অন্যদিকে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। এছাড়া অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মিশর।
এদিকে শেষ ষোলোর ম্যাচসূচিও চূড়ান্ত হয়েছে। আজ (শনিবার) রাত ১১টায় কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হবে এ পর্বের লড়াই। আর কলম্বিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে শেষ ষোলোর পর্ব।

পড়ুন: ঘানার স্বপ্নভঙ্গ, শেষ ষোলোতে কলম্বিয়া
আর/


