29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৯:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চলচ্চিত্রের ‘পিচ’ নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও লেখালিখির কর্মশালা

বর্তমান সময়ে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে চলচ্চিত্র নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো ‘পিচ’ বা ‘পিচ ডেক’। একটি সিনেমা কীভাবে নির্মিত হবে, তার প্রযোজনা পরিকল্পনা কেমন এবং সম্ভাবনা কতটুকু এসবই উঠে আসে একটি শক্তিশালী পিচে। এই বিষয়টিকে কেন্দ্র করেই বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা ‘পিচ ইওর ফিল্ম’।

বিজ্ঞাপন

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং কনটেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান ‘লেখালিখি’র যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে মূল আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক রাকা নোশিন নাওয়ার। পুরো কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘লেখালিখি’র প্রধান নির্বাহী সৈয়দা ফারজানা জামান রুম্পা।

কর্মশালায় প্রশিক্ষক রাকা নোশিন নাওয়ার একটি শক্তিশালী প্রজেক্ট প্রস্তাবনা ও কার্যকর পিচ ডেক তৈরির ব্যবহারিক দিকগুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পিচ ডেক মানে কেবল কিছু আকর্ষণীয় স্লাইড নয় এটি একটি কৌশলগত নথি যেখানে সৃজনশীল ভাবনার পাশাপাশি প্রযোজনার পরিকল্পনা, লক্ষ্য দর্শক এবং আর্থিক সম্ভাবনার মেলবন্ধন ঘটাতে হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব ম. জাভেদ ইকবাল তরুণদের আগ্রহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সবসময় চলচ্চিত্রের মঙ্গলের জন্য কাজ করে। সিনেমা শিল্পের উন্নয়নে এ ধরনের সৃজনশীল আয়োজনে আমরা সবসময় পাশে থাকতে আগ্রহী।”

আয়োজনে আরও উপস্থিত ছিলেন আর্কাইভের পরিচালক জনাব মোহাম্মদ কামরুজ্জামান ভূঁঞা, প্রকল্প পরিচালক জনাব আলী সরকার এবং একুশে পদকপ্রাপ্ত পরিচালক চাষী নজরুল ইসলামের কন্যা ও চাষী ফিল্মসের নির্বাহী আন্নি ইসলাম। আন্নি ইসলাম এই উদ্যোগকে যুগোপযোগী আখ্যা দিয়ে সিনেমার স্বার্থে এমন আরও আয়োজনের প্রয়োজনীয়তার কথা জানান।

আয়োজক প্রতিষ্ঠান ‘লেখালিখি’র কর্ণধার সৈয়দা ফারজানা জামান রুম্পা বলেন, “দক্ষ ও চৌকশ সিনেমা সৈনিক তৈরি করার উদ্দেশ্যে এই কর্মশালা কেবল আমাদের যাত্রার শুরু। ভবিষ্যতে তরুণদের আরও দক্ষ করে তুলতে আমরা বিস্তারিত সব পরিকল্পা হাতে নিয়েছি।”

দিনব্যাপী এই কর্মশালায় মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন এবং অনুষ্ঠান শেষে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে কাজ করে যাচ্ছে। অন্যদিকে, ২০১৮ সাল থেকে যাত্রা শুরু করা ‘লেখালিখি’ ২০২৩ সাল থেকে সৃজনশীল দক্ষতা ও স্টোরি ডেভেলপমেন্ট নিয়ে পেশাদার মেন্টরশিপ প্রদান করছে। আগামীতে প্রতিষ্ঠান দুটি সম্মিলিতভাবে আরও বড় পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।

পড়ুন:বিয়ের পর বড় ঘোষণা দিলেন রাশমিকা-বিজয়

দেখুন:ঝিনাইদহে দুই সন্তানের জননীকে গলা কে/টে হ/ত্যা/র চেষ্টা, স্বামী আটক

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন